দ্রুত গতিতে এগিয়ে চলেছে পদ্মা সেতুর কাজ—মাওয়া কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে জাজিরায় নেয়া হচ্ছে ষষ্ট স্প্যান।
জাজিরা প্রান্তের ৩৬ ও ৩৭ নম্বর পিলারের ওপর ধূসর রংয়ের স্প্যানটি বসানো হবে— আর তাতে দৃশ্যমান হবে সেতুর ৯০০ মিটার।
এর আগে পাঁচটি স্প্যান বসানোর মাধ্যমে পিলারের পৌনে এক কিলোমিটার দৃশ্যমান হয়েছে। ষষ্ঠ স্প্যানটি পৌঁছাতে সময় লাগবে এক থেকে দুই দিন। আর বসাতে লাগবে আরও দুই-একদিন।
পদ্মা সেতুর পিলারের নকশা জটিলতা সমাধান করা হয়েছে— এখন কাজ চলছে পুরোদমে।
মোট ৪২টি পিলারের মধ্যে ১৬টির কাজ পুরোপুরি শেষ। ১৫ টির কাজ চলছে। ২৬১টি পাইলের মধ্যে ১৯১টির কাজ শেষ হয়েছে। ৪১টি স্প্যানের মধ্যে ৫টি বসানো হয়েছে। আরেকটি বসানো হচ্ছে। আরও ১৭টি স্প্যান পুরোপুরি প্রস্তুত। তৈরি হচ্ছে ১৮টি স্প্যান।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: