জেলার খবর

বঙ্গবন্ধু সেতুর পাশে ডাবল লাইন রেল সেতু করা হবে: রেলমন্ত্রী

 নুরুল ইসলাম সুজন
নুরুল ইসলাম সুজন

বঙ্গবন্ধু সেতুর তিন’শ গজ উত্তরে রেলপথের জন্য ডাবল লাইনের একটি সেতু নির্মাণ করা হবে জানিয়েছেন রেলমন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন।

মঙ্গলবার দুপুরে নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

বেশি বেশি রেল চলাচলের কারণে বঙ্গবন্ধু সেতু ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে উল্লেখ করে রেলপথ মন্ত্রী বলেন, জাপান সরকারের অর্থায়নে বঙ্গবন্ধু সেতুর পাশে আরও একটি ডাবল লাইনের রেলসেতু নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। এতে করে উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ আরও সম্প্রসারিত হবে।

বিএনপির শাসনামলে গোল্ডেন হ্যান্ডশেকের নামে এক সাথে ১০ হাজার কর্মচারীকে চাকরিচ্যুত করা হয়েছে উল্লেখ করে মন্ত্রী আরো বলেন, মৃত প্রায় রেলকে বাঁচাতে পৃথক রেল মন্ত্রণালয় গঠন করে বিগত সাত বছরে রেলের উন্নয়নে প্রায় ৩৯ হাজার কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে।

তিনি আরো বলেন, নিয়মিত অবসর প্রক্রিয়ার কারণে রেলের জনবল আরও কমছে। নতুন লোক নিয়োগের মাধ্যমে এ সংকট নিরসনে দৃঢ় সংকল্পবদ্ধ। পর্যায়ক্রমে বন্ধ হয়ে যাওয়া রেলওয়ে স্টেশন চালু করা হবে। জনগণের সেবার জন্য রেল। তাই অধিক সংখ্যক যাত্রী পরিবহনের জন্য বিদেশ থেকে আড়াইশ রেল কোচ আমদানি করা হচ্ছে। এসব দিয়ে একাধিক যাত্রী বহন করা হবে। আগামী পাঁচ বছরে রেলের ব্যাপক উন্নয়ন হবে।

এসময় রেলের উর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ