সিরাজগঞ্জে জাতীয় জুটমিলে আগুন লেগে তাঁত সেক্টরের মালামাল পুড়ে গেছে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, বৃধবার সকাল ৬টার দিকে হঠাৎ করেই জাতীয় জুটমিলের তাঁত সেক্টরে আগুন লাগে। মুহূর্তেই তা চারদিকে ছড়িয়ে পড়ে। এতে সেখানে থাকা বস্তার বেল পুড়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে যায়। প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন তারা।
তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা হয়নি।
এ ঘটনায় চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: