জেলার খবর

ময়মনসিংহে কলেজ শিক্ষক হেনস্থা, বিক্ষুব্ধ শিক্ষার্থীরা

ময়মনসিংহে কলেজ শিক্ষক হেনস্থা, বিক্ষুব্ধ শিক্ষার্থীরা
ময়মনসিংহে কলেজ শিক্ষক হেনস্থা, বিক্ষুব্ধ শিক্ষার্থীরা

শেখ মোহাম্মদ শরিফুল আলমকে এক ট্রাফিক পুলিশ মারধর করে আটকের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা থানায় হামলা চালায়।

ময়মনসিংহে কলেজ শিক্ষক শেখ মোহাম্মদ শরিফুল আলমকে এক ট্রাফিক পুলিশ মারধর করে আটকের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা থানায় হামলা চালায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠি চার্জ, রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে, এতে ১৪ জন আহত হয়েছে।

স্থানীয়রা জানান, বুধবার সকালে শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের সহকারী অধ্যাপক শেখ মোহাম্মদ শরিফুল আলমের গাড়ির সঙ্গে একটি অটোরিকসার সংঘর্ষে রাস্তায় যানজট হয়।

ট্রাফিক পুলিশ মধ্যস্থতা করতে গেলে শিক্ষকের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়।

অভিযোগ রয়েছে, এক পর্যায়ে ট্রাফিক পুলিশ শরিফুল আলমকে মারধরের পর আটক করে পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়।

বিষয়টি ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে শহরের বিভিন্ন পয়েন্টে বেশ কয়েকটি অটোরিকসা ভাঙচুর করে। পরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কোতয়ালী মডেল থানা ও ২ নম্বর পুলিশ ফাঁড়িতেও হামলা চালায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ, রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে। এসময় দুই পক্ষের সংঘর্ষে পুলিশ-শিক্ষার্থীসহ ১৪ জন আহত হন।

আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে ।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ