জেলার খবর

টেকনাফ-মহেশখালীতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৩

বন্দুকযুদ্ধ
বন্দুকযুদ্ধ

কক্সবাজারের টেকনাফ ও মহেশখালীতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথিত বৃহস্পতিবার ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ীসহ ৩ জন নিহত হয়েছে।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, টেকনাফের র্যা ব-৭ জানিয়েছে, ভোরে সাবরাং ইউনিয়নের খুরেরমুখ এলাকায় ইয়াবার বড় চালান আসছে খবর পেয়ে অভিযান চালায় র্যাবের একটি দল। এসময় মাদক পাচারকারিরা তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। আত্মরক্ষায় পাল্টা গুলি চালায় র্যা ব। এক পর্যায়ে মাদক পাচারকারিরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে দুইজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। তাদের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

পরে ঘটনাস্থল থেকে ৫০ হাজার পিস ইয়াবা, দুটি বিদেশী পিস্তল, একটি দেশীয় তৈরি বন্দুক, তিনটি ম্যাগজিন, ৪টি গুলি ও ৬টি গুলির খোসা উদ্ধার করে র্যাব।

এদিকে, মহেশখালীর মাতারবাড়ী এলাকায় ভোরে জলদস্যুরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছে খবর পেয়ে পুলিশ অভিযান চালালে দুই পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ হয়। সেখানে গুলিবিদ্ধ হয়ে একজনের মৃত্যু হয়। উদ্ধার করা হয় অস্ত্র ও গুলি। তবে নিহতের নাম-পরিচয় ও অস্ত্র সম্পর্কে কিছু জানা যায়নি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ