জেলার খবর

কুমিল্লায় কয়লাবাহী ট্রাক উল্টে নিহত ১৩

কয়লাবাহী ট্রাক
কয়লাবাহী ট্রাক

কুমিল্লার চৌদ্দগ্রামে শুক্রবার কয়লাবাহী ট্রাক উল্টে ইটভাটার ১৩ জন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ২ জন।

পুলিশের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, ভোর সাড়ে ৫টার দিকে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার নারায়ণপুর এলাকায় কয়লা বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে কাজী অ্যান্ড কোটং নামের একটি ইটভাটার মেসের ওপর আছড়ে পড়ে। এতে ঘটনাস্থলেই ওই মেসে ঘুমিয়ে থাকা ১২ জন শ্রমিকের মৃত্যু হয়। আহত অবস্থায় ৩ জনকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এসময় পথে আরো এক শ্রমিক মারা যান।

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও জেলা প্রশাসনের লোকজন ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। তারা মৃতদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

এদিকে, ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা প্রশাসক। জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত প্রত্যেকের পরিবারকে ২০ হাজার টাকা, আর ইটভাটা মালিকের পক্ষ থেকে প্রত্যেক পরিবারকে ১০ হাজার টাকা সহায়তা দেওয়ার আশ্বাস দেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ