কুষ্টিয়ার দৌলতপুরের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ আগ্নেয়অস্ত্র ও গুলি উদ্ধার করেছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী-বিজিবি।
৪৭ বিজিবি ব্যাটালিয়ন জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার রাত সাড়ে ১০টার দিকে মহিষকুণ্ডি বিওপির একটি বিশেষ দল ১৫৩/৬ এস নম্বর পিলার এলাকায় অভিযান চালায়। পিলার থেকে ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পাকুরিয়া ভাংগাপাড়া এলাকায় একটি বাঁশঝাড়ের মাটির নিচে থেকে পরিত্যাক্ত অবস্থায় তিনটি ৭ দশমিক ৬৫ মিলি মিটার বিদেশি পিস্তল, চারটি পিস্তলের ম্যাগজিন, ১২ রাউন্ড গুলি ও ১০ রাউন্ড কার্তুজ উদ্ধার করে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: