জেলার খবর

টেকনাফে রোহিঙ্গা শিবিরে ছুরিকাঘাতে নিহত ১

টেকনাফে রোহিঙ্গা শিবির
টেকনাফে রোহিঙ্গা শিবির

কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়ার নিবন্ধিত শরনার্থী ক্যাম্পে রোববার প্রতিপক্ষের ছুরিকাঘাতে একজন রোহিঙ্গা নিহত হয়েছেন। আর টেকনাফ থেকে স্থানীয় দুই যুবকের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, নয়াপাড়া ক্যাম্পের এইচ ব্লকের একটি দোকানের সামনে মোহাম্মদ হাসান নামের এক রোহিঙ্গার নেতৃত্বে ১০ থেকে ১৫ জনের একটি দল মোহাম্মদ জয়নালকে ঘিরে ফেরে। এ সময় জয়নালকে এলোপাথারি ছুড়ি মেরে পালিয়ে যায় তারা।

পরে নিহতের স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক জয়নালকে মৃত ঘোষণা করেন।

তবে কী কারণে এ ঘটনা ঘটেছে তা নিশ্চিত হওয়া যায় নি জানিয়ে পুলিশ বলছে, এ ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে।

এদিকে, টেকনাফের মিনাবাজার এলাকা থেকে ভোরে দুই যুবকের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তারা মিনাবাজার এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ