সাভারের আশুলিয়ায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে ৪ জন মারা গেছেন।
এ দুর্ঘটনায় নিখোঁজ ছিলেন দুই জন।পরে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৭ টার দিকে বাইপাইল -আব্দুল্লাহপুর মহাসড়কের মহাগাঙ এলাকার ইটভাটা থেকে একটি ট্রাক ইট বোঝাই করে বের হয়। ট্রাকটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে তুরাগ নদীতে গিয়ে পড়ে। ট্রাকটিতে চালক, শ্রমিকসহ সাত জন আরোহী ছিলেন।
তাদের মধ্যে তিন জন সাঁতরে তীরে উঠতে পারলেও চারজন নিখোঁজ ছিল।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল গিয়ে উদ্ধার অভিযান শুরু করে।
সকালেই চালক মুজাহিদ হোসেন ও শাহীন হোসেন নামে এক শ্রমিকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
পরে নিখোঁজ দুইজনের মরদেহ উদ্ধার করা হয়। ট্রাকটি পানিতে ডুবে থাকায় উদ্ধারে সময় লেগেছে বলে জানা গেছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: