ময়মনসিংহের শেরপুর সড়কের উপজেলার ফুলপুর-শেরপুর আঞ্চলিক সড়কের আলালপুরে বুধবার প্রাইভেটকার উল্টে একই পরিবারের ৩ জন মারা গেছেন। আহত হয়েছেন কমপক্ষে ৩ জন।
নিহতরা হলেন: হামিদ মেম্বার (৬০) ও তার স্ত্রী সাহেরা বেগম (৫৫) এবং শফিকুল ইসলাম (৪০)। তাদের সবার বাড়ি শেরপুরে বলে জানা গেছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম বলেন, প্রাইভেটকারে ছয়জন শেরপুর থেকে ঢাকায় যাচ্ছিল। পথে ওই এলাকায় প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই একই পরিবারের ৩ জনের মৃত্যু হয়।
এ সময় আহত হন ৩ জন।আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতদের মরদেহ উদ্ধার করে একই হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ওসি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: