একাদশ জাতীয় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে বিএনপি দেশ-বিদেশে চিঠি দিয়েও চরমভাবে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের কাঁচপুর দ্বিতীয় সেতুর নির্মাণকাজ পরিদর্শন করতে গিয়ে এ কথা বলেন মন্ত্রী।
তিনি বলেন, নির্বাচন ছাড়া কোন রাজনৈতিক দলের স্বাভাবিক অস্তিত্ব থাকে না।
বিএনপিকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে একদিকে দলটি বিদেশি বন্ধু হারিয়েছে, অন্যদিকে আস্থা হারিয়েছে দেশের মানুষের।
আসন্ন উপজেলা নির্বাচনে বিএনপি অংশ নেবে কি না, সেটি দলটির নিজস্ব সিদ্ধান্ত বলেও তিনি মন্তব্য করেন।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: