জেলার খবর

গাজীপুরে গরুচোর সন্দেহে দুই ব্যাক্তিকে পিটিয়ে হত্যা

মুন্সীগঞ্জে গুলিতে ডাকাত নিহত

গাজীপুর
গাজীপুর

গাজীপুরের কলিয়াকৈরে গরুচোর সন্দেহে দুই ব্যাক্তিকে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী। এদিকে, মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীর আউটশাহীতে ডাকাতির সময় গুলিতে এক ডাকাত নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন আরো দুইজন।

পুলিশ ও এলাকাবাসী জানায়, ভোরে একটি সংঘবদ্ধ দল গাজীপুর উপজেলার নাওলা এলাকায় গরু চুরি করতে যায়। তারা বড়িয়াবহ এলাকার আব্দুস সামাদের বাড়িতে গরু চুরি করতে যায়।

বিষয়টি টের পেয়ে এলাকাবাসী তাদের ধাওয়া দেয়। এতে দলের অন্য সদস্যরা পালিয়ে গেলেও দুইজন এলাকাবাসীর হাতে ধরা পড়ে।

উত্তেজিত এলাকাবাসীর বেদম প্রহারে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় অন্যজনকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তারও মৃত্যু হয়।

পরে পুলিশ তাদের মৃতদেহ উদ্ধার করে।

এদিকে, মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীর আউটশাহীতে ডাকাতির সময় গুলিতে এক ডাকাত নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন আরো দুইজন।

শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে ৮-১০ জনের একটি ডাকাত দল আউটশাহী গ্রামের গোলাম কবির লাবু সিকদারের বাড়িতে ডাকাতির চেষ্টা চালায়। বাড়ির কলাপসিবল গেটের তালা কেটে প্রবেশ করে তারা।

এসময় লাবু সিকদারের ছেলের সঙ্গে ডাকাতদের ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে লাবু শিকদার তার লাইসেন্স করা পিস্তল থেকে গুলি চালায়। এসময় ডাকাতরাও পাল্টা গুলি চালায়।

খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পরে বাড়ির বাইরে থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক ডাকাতের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় লাবু সিকদারের ছেলে কনু সিকদার ও এক ডাকাত গুলিবিদ্ধ হয়েছেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ