লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার নবীনগর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী - বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন।
বিজিবি জানিয়েছে, শনিবার ভোরে নবীনগর ম্যাসেরঘাট সীমান্তের ৮০৩ নম্বর মেইন পিলারের সানিয়াজান নদীর ভারতীয় কাঁটাতারের বেড়া সংলগ্ন এলাকা দিয়ে বাংলাদেশি গরু ব্যবসায়ীর একদল গরু পারাপার করতে যায়। এসময় ভারতের কুচলিবাড়ি ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে।
এসময় অন্যরা পালিয়ে আসতে পারলেও গুলিবিদ্ধ হয়ে মারা যান আসাদুল ইসলাম নামে বাংলাদেশি এক গরু ব্যবসায়ী।
পরে আসাদুলের মরদেহ নিয়ে যায় বিএসএফ জওয়ানরা।
ঘটনাস্থল থেকে ৮টি ভারতীয় গরুও উদ্ধার করে তারা।
এদিকে, আসাদুলের মৃতদেহ ফেরত পাওয়ার জন্য এরমধ্যেই বিএসএফকে চিঠি দিয়েছে বিজিবি।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: