জেলার খবর

রোহিঙ্গা শিবিরে পরিদর্শন করলেন অ্যাঞ্জেলিনা জলি

কক্সবাজারে অ্যাঞ্জেলিনা জলি
কক্সবাজারে অ্যাঞ্জেলিনা জলি

কক্সবাজারের টেকনাফ চাকমারকুল রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) বিশেষ দূত ও হলিউড বিখ্যাত অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জলি।

সোমবার দুপুরে চাকমারকুলে রোহিঙ্গাদের বিভিন্ন ক্যাম্প ঘুরে দেখেন তিনি।

এর আগে সকালে নভোএয়ারের একটি ফ্লাইটে চার দিনের সফরে মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের দেখতে কক্সবাজারে পৌঁছান অ্যাঞ্জেলিনা জলি।

জানা গেছে, আগামীকাল (মঙ্গলবার) সকালে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-৪ পরিদর্শন করবেন ইউএনএইচসিআর এর বিশেষ দূত।

পাশাপাশি ব্র্যাক, রিলিফ ইন্টারন্যাশনালসহ বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও আলোচনা করবেন অ্যাঞ্জেলিনা জলি। এছাড়াও রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন দাতা সংস্থা ও এনজিও পরিচালিত স্বাস্থ্যসেবামূলক প্রতিষ্ঠান পরিদর্শনও করবেন তিনি।

সফর শেষ করে ঢাকায় ফিরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করবেন হলিউড বিখ্যাত এ অভিনেত্রী। পরে রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করবেন তিনি।

২০১২ সালে থেকে ইউএনএইচসিআর-এর বিশেষ দূত হিসেবে কাজ করছেন হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জলি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ