কক্সবাজারের মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের কালমাদিয়া পাহাড়ি এলাকায় মঙ্গলবার দুই সন্ত্রাসী বাহিনীর মধ্যে কথিত ‘বন্দুকযুদ্ধে’ শাহাব উদ্দিন নামে এক যুবক নিহত হয়েছে।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর বলেন, মহেশখালী উপজেলার কালমাদিয়া পাহাড়ি এলাকায় সকালে দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে গোলাগুলির খবরে মহেশখালী থানার পুলিশ ঘটনাস্থল পৌঁছায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে আহত অবস্থায় শাহাব উদ্দিন নামে একজন যুবককে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। ঘটনাস্থল তল্লাশি করে পাঁচটি বন্দুক উদ্ধার করা হয়।
ওসি আরো বলেন, নিহত শাহাব উদ্দিনের বিরুদ্ধে হত্যা, সন্ত্রাসী ও অস্ত্রসহ ১৬টি মামলা রয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: