জেলার খবর

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে, নিহত ২

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে
গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে

গোপালগঞ্জ সদর উপজেলার গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের থানারপাড় খেলনা নামক স্থানে মঙ্গলবার যাত্রীবাহী বাস খাদে পড়ে ২ জন মারা গেছেন। আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন।

নিহত হলেন : বেসিক ব্যাংকের কর্মকর্তা নুরুল ইসলাম (৪০) ও মোমেনা বেগম (২৬)।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, সকাল সাড়ে ১০টার দিকে থানারপাড় এলাকায় গোপালগঞ্জ থেকে কোটালীপাড়াগামী যাত্রীবাহী বাসটি পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময ঘটনাস্থলেই দুই যাত্রীর মৃত্যু হয়। আর গুরুতর আহত হন ১৫ জন।

পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়। নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে হাসপাতাল মর্গে পাঠানো হবে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ