কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় বুধবার দুই জনের মৃত্যু হয়েছে।
এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে নগরীর কুমিল্লা-নোয়াখালী সড়কের কচুয়া চৌমুহনী এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশকে উদ্ধৃত করে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, কুমিল্লা থেকে নাঙ্গলকোটগামী দোয়েল পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকসাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান দুই জন।
অটোরিকসার চালকসহ আহত চার জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: