নাটোরের দিঘাপতিয়ায় সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট নিওন হোসেনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ।
সকাল সাড়ে ১০টার দিকে শহরতলীর দিঘাপতিয়া বাজারে এ ঘটনা ঘটে।
পুলিশকে উদ্ধৃত করে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, নিওন হোসেনের সঙ্গে একই এলাকার সজিব হোসেনের দীর্ঘদিন ধরেই বিরোধ ছিলো। বুধবার সকালে কর্মস্থল আদালতে যাওয়ার সময় নিওনের গতিরোধ করে সজিব ও তার সহযোগীরা।
তারা ধারালো অস্ত্র দিয়ে নিওনকে আঘাত করে।
এসময় স্থানীয়রা এগিয়ে গেলে নিওনের মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায় হামলাকারীরা।
গুরুতর আহত অবস্থায় নিওনকে প্রথমে নাটোর সদর হাসপাতাল ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: