জেলার খবর

করিমগঞ্জ-রংপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনা

কিশোগঞ্জের করিমগঞ্জ-কিশোরগঞ্জ সড়কের মালিবাড়ি এলাকায় বুধবার ট্রাক্টর চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে।

নিহতরা হলেন: মো. খাইরুল ইসলাম (২৭) ও মো. ছমিন মিয়া (৩০)।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বলেন, খাইরুল ও ছমিন করিমগঞ্জ থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে করিমগঞ্জ উপজেলার সীমান্তবর্তী মালিবাড়ি এলাকায় একটি ট্রাক্টর মোটরসাইকেলটিকে চাপা দেয়। এ সময় খায়রুল ও ছমিন গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা উদ্ধার করে তাদের কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুই জনকেই মৃত ঘোষণা করেন।

এদিকে, রংপুরের মিঠাপুকুর উপজেলায় ঢাকা-রংপুর মহাসড়কের গড়ের মাঠ এলাকায় বাসচাপায় আবদুল মজিদ (৫০) নামে প্রাইমারি স্কুলের এক প্রধান শিক্ষক নিহত হয়েছেন। নিহত আবদুল মজিদ ফকিরহাট প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

মিঠাপুকুর থানার ওসি জাফর আলী বিশ্বাস বলেন, ঢাকা-রংপুর মহাসড়কের গড়ের মাঠ এলাকায় বাসচাপায় ওই প্রধান শিক্ষকের মৃত্যু হয়। মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ