জেলার খবর

চিকিৎসক-জনবল সংকটে রাজবাড়ি আধুনিকৃত সদর হাসপাতাল

ভয়াবহ দাবানল: নিউজিল্যান্ডের একটি গ্রামকে ছেড়ে দেয়া হলো সৃষ্টিকর্তার হাতে
ভয়াবহ দাবানল: নিউজিল্যান্ডের একটি গ্রামকে ছেড়ে দেয়া হলো সৃষ্টিকর্তার হাতে

চিকিৎসক ও জনবল সংকটে রাজবাড়ি আধুনিকৃত সদর হাসপাতালের চিকিৎসা সেবা চরমভাবে ব্যাহত হচ্ছে।

প্রায় দুইশ পদের মধ্যে এক-চতুর্থাংশ পদই শূন্য। চিকিৎসক ছাড়াও প্রশাসনিক কর্মকর্তা এবং চতুর্থ শ্রেণী কর্মচারির সংকটে প্রয়োজনীয় সেবা পেতে দুর্ভোগ পোহাতে হয় রোগীদের।

পাঁচটি উপজেলা নিয়ে গঠিত রাজবাড়ি জেলার জনসংখ্যা প্রায় ১২ লাখ। যাদের বেশিরভাগেরই চিকিৎসার জন্য একমাত্র ভরসা রাজবাড়ি আধুনিককৃত সদর হাসপাতাল। একশ শয্যার এ হাসপাতালে সবসময় ধারণক্ষমতার চেয়ে বেশি রোগী ভর্তি থাকে। আর প্রতিদিন বহির্বিভাগে চিকিৎসা দিতে হয় কয়েকশ রোগীকে।

সিনিয়র কনসালটেন্ট গাইনি, অর্থো সার্জারি, নাক, কান, গলা, অ্যানেসথেসিয়াসহ বিভিন্ন পদ শূন্য রয়েছে দীর্ঘ দিন ধরে। হাসপাতালের ১৯৪টি পদের মধ্যে ৫৩ পদই শূন্য।

ফলে আন্তঃবিভাগ ও বহির্বিভাগে চিকিৎসা সেবা দিতে গিয়ে হিমশিম খেতে হয় চিকিৎসকদের।

মারাত্মক দুর্ঘটনা কিংবা জটিল রোগের চিকিৎসার জন্য বেশিরভাগ রোগীকেই ফরিদপুরে যেতে হয়। এতে প্রতিনিয়তই দরিদ্র রোগীদের পড়তে হয় আর্থিক সমস্যায়।

সীমিত জনবল দিয়েই চিকিৎসা সেবা দিয়ে হচ্ছে এ হাসপাতালটি। তবে বেশিরভাগ সময়ই ব্যাহত হচ্ছে চিকিৎসা পরিষেবা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ