জেলার খবর

গাজীপুরে বাসচাপায় মোটরসাইকেলের ৩ আরোহীর মৃত্যু

গাজীপুরে বাসচাপায় মোটরসাইকেলের ৩ আরোহীর মৃত্যু
গাজীপুরে বাসচাপায় মোটরসাইকেলের ৩ আরোহীর মৃত্যু

গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রোববার সিটি করপোরেশনের ইটাহাটা এলাকায় বাসচাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুক্তার হোসেন বলেন, সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দিয়ে ৩ জন মোটরসাইকেলে করে কালিয়াকৈরের দিকে যাচ্ছিলো। এ সময় ইটহাটা এলাকায় পৌঁছালে বিপরীত দিকে থেকে আসা পলাশ পরিবহন নামে একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলে ২ জন এবং স্থানীয় হাসপাতালে নেওয়ার পর আরেকজনের মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে, নিহত ৩ জনই শিক্ষার্থী।

এ ঘটনার পর স্থানীয়দের সহায়তায় চালক আটক ও বাস জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন ওই বাসন থানার এ পুলিশ কর্মকর্তা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ