জেলার খবর

ঠাকুরগাঁওয়ে বিজিবির গুলি, নিহত ৪

ঠাকুরগাঁওয়ে  এলাকাবাসীর সঙ্গে বিজিবি সংঘর্ষ, গুলিতে ৩ জন নিহত
ঠাকুরগাঁওয়ে এলাকাবাসীর সঙ্গে বিজিবি সংঘর্ষ, গুলিতে ৩ জন নিহত

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার বকুয়া গ্রামে মঙ্গলবার চোরাচালানীর অভিযোগে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের সঙ্গে এলাকাবাসী সংঘর্ষে গুলিতে চার জন নিহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃত করে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, হরিপুরে এক বাড়িতে অভিযান চালিয়ে ভারতীয় গরু উদ্ধার করে ক্যাম্পে নিয়ে যাওয়ার সময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়। এতি বিজিবির গুলিতে ৪ এলাকাবাসী নিহত হয়। এ ঘটনায় দুই বিজিবি সদস্যসহ ২৮ জন আহত হয়েছেন।

বিজিবি ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্নেল সামসুল আরেফিন ও হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুজ্জামান ঘটনা নিশ্চিত করেছেন।

কর্নেল সামসুল আরেফিন বলেন, বেশ কিছুদিন ধরে সীমান্ত হত্যা বেড়ে যাওয়ায় চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশের ব্যাপারে বিজিবি কঠোর অবস্থান নিয়েছে। এরই অংশ হিসেবে দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল চাঁদগাঁওর বহরমপুরে হাবিবুর রহমানের বাড়ি থেকে দুটি ভারতীয় গরু উদ্ধার করে বেতনা ক্যাম্পে নিয়ে যাচ্ছিলো।

পথে ওই বাড়ির নারীরাসহ এলাকার একটি সংঘবদ্ধ দল বিজিবির ওপর হামলা চালায়। আক্রমণে দুই বিজিবি সদস্য আহত হন। এ সময় টহল দলের কমান্ডার জনতাকে শান্ত করার চেষ্টা করেন।

তিনি রাষ্ট্রীয় বাহিনীর কাজে বাধা না দেয়ার জন্য গ্রামবাসীকে অনুরোধ করেন। কিন্তু তারা তার কথা না শুনে আক্রমণ করলে বিজিবি সদস্যরা বাধ্য হয়ে গুলি চালায়। এ সময় প্রায় ৩০ জন আহত হন। তাদের মধ্যে গুলিবিদ্ধ ১৪ জনকে দ্রুত হরিপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেয়া হলে চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেন। বাকি ১২ জনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতালে আরও ২জনের মৃত্যু হয়। অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

তবে আহত ও নিহতদের পরিবারের দাবি, গ্রাম থেকে গরু নিয়ে যাওয়ার সময় বাধা দিতে চাইলে বিজিবি অন্যায়ভাবে তাদের ওপর গুলি চালায়। যে বাড়ি থেকে গরুগুলো উদ্ধার করা হয় সেই বাড়ির হবিবর রহমানের ছেলে ইয়াকুব আলী অভিযোগ করে বলেন, গরুগুলো আমরা নিলাম থেকে কিনেছিলাম। বিজিবিকে নিলাম থেকে কেনার টোকেনও দেখিয়েছি। তারপরও বিজিবি টোকেনসহ আমাদের গরু নিয়ে যায়।

তবে বিজিবি কর্মকর্তা এ অভিযোগ অস্বীকার করেন।

তারা বলেন, তারা কোনও টোকেন দেখাতে পারেনি। গরুগুলো ভারত থেকে চোরাচালানের মাধ্যমে আনা হয়েছে।

হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুজ্জামান জানান, নিহতরা হলেন উপজেলার রুহিয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে নবাব (৩৫), একই গ্রামের মৃত জহিরুদ্দিনের ছেলে সাদেক (৪৫) ও জয়নুল (১২)।

তবে ৫০ বিজিবি অধিনায়ক লে. কর্নেল তুহীন মোহাম্মদ মাসুদ বলেন, আমরা সীমান্তে অনুপ্রবেশ, মাদক ও গরু চোরাচালান প্রশ্নে কঠোর অবস্থানে আছি। ঘটনার তদন্ত চলছে- তদন্তে যারাই অপরাধী প্রমাণিত হোক, আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ