নারায়ণগঞ্জের রূপগঞ্জে উপজেলার আউখাবো এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে শুক্রবার ট্রাকের ধাক্কায় দুই জন মোটরসাইকেল আরোহী মারা গেছেন। আহত হয়েছেন একজন।
নিহত ও আহতরা সবাই পেশায় নৃত্যশিল্পী।
দুর্ঘটনায় আহত নৃত্যশিল্পী আঁখি আক্তারের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদাতা জানিয়েছেন, নরসিংদীতে একটি নাচের অনুষ্ঠানে অংশ নিয়ে নৃত্যশিল্পী হৃদয়ের মোটরসাইকেলে করে ঢাকায় ফিরছিলেন আঁখি ও শারমিন।
অনুপম গার্মেন্টসের সামনে গেলে মাটিবহনকারি একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেও মারা যান শারমিন ও হৃদয়। গুরুতর আহত হন আঁখি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: