কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রাকের পেছনে বাসের ধাক্কায় ৫ জন মারা গেছেন।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মাহফুজ বলেন, যাত্রীবাহী বাসটি খুলনার খালিশপুর থেকে চট্টগ্রামের মাইজভান্ডারির দরবার শরিফে যাচ্ছিল। জগন্নাথ দিঘি এলাকায় বাসটি সামনে থাকা একটি ট্রাককে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটি উল্টে সড়কে পড়ে গেলে হতাহত হওয়ার এ ঘটনা ঘটে।
আহত হয়েছেন আরও চার জন বলে জানান তিনি।
নিহতরা হলেন- সাতক্ষীরার কলারোয়া উপজেলার ঝাউডাঙ্গা গ্রামের আনোয়ার, খুলনার দিঘলিয়া উপজেলার চন্দ্রের মহলের হাসি খোদেজা ও আসলাম মোল্লা, একই এলাকার সোনাহাটি গ্রামের সালাম মিয়া এবং খালিশপুর উপজেলার কাশিপুর গ্রামের চায়না।
আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল এবং চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: