জেলার খবর

চট্টগ্রামে চাক্তাই এলাকায় বস্তিতে আগুন, নিহত ৯

 চট্টগ্রামে চাক্তাই এলাকায় বস্তিতে আগুন, নিহত ৯
চট্টগ্রামে চাক্তাই এলাকায় বস্তিতে আগুন, নিহত ৯

চট্টগ্রামের চাক্তাই এলাকায় একটি বস্তিতে আগুন লেগে ৯ জন দগ্ধ হয়ে মারা গেছেন।

চট্টগ্রামের জেলা প্রশাসক ইলয়াস হোসেন বলেন, শনিবার গভীর রাতে এই অগ্নিকাণ্ডে চাক্তাই এলাকার ভেড়া মার্কেট সংলগ্ন বস্তির প্রায় ২০০ ঘর পুড়ে গেছে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক জসিম উদ্দিন জানান, আগুন লাগার খবর পেয়ে অগ্নি নির্বাপক বাহিনীর কর্মীরা রাত সাড়ে ৩টার দিকে ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের ১০টি গাড়ি ভোর সোয়া ৪টার দিকে আগুন নেভাতে সক্ষম হয়।

জেলা প্রশাসক বলেন, তিন পরিবারের ৯ জনের মরদেহ ফায়ার সার্ভিস কর্মীরা ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করেছেন। তাদের মধ্যে সাত জনের নাম জানা গেছে।

তারা হলেন- রহিমা আক্তার (৫৫), তার দুই মেয়ে নাজমা (১৬) ও নাসরিন (৫) এবং ছেলে জাকির (১০); আয়শা আক্তার (৩৫) ও তার ভাগ্নে সোহাগ (১৯); হাসিনা এবং অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি।

নিহতদের প্রত্যেকের দাফনের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রাথমিকভাবে ২০ হাজার টাকা করে সহায়তা দেয়া হবে বলে জানান তিনি।

এ অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে বলে জেলা প্রশাসক জানান।

বাকলিয়া থানার ওসি প্রণব চৌধুরী জানান, কর্ণফুলী রাজাখালী খালের পাশের ভেড়া মার্কেট সংলগ্ন ওই খাস জমি অবৈধভাবে দখল করে ওই বস্তি গড়ে তোলা হয়েছিল।

হাসিনা বেগম নামে ক্ষতিগ্রস্ত এক নারী জানান, স্থানীয় সাত্তার, ফরিদ, হেলালসহ পাঁচজন ওই বস্তির ঘরগুলো থেকে ভাড়া তুলতেন। বস্তির বিভিন্ন অংশ সাত্তার কলোনি, ফরিদ কলোনি- এরকম নামে পরিচিত ছিল।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ