জেলার খবর

টাঙ্গাইল-চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনা

টাঙ্গাইলের কালিহাতী ও চট্টগ্রামের ডবলমুরিংয়ে সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৩ জন।

বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার অফিসার ইনচার্জ মোশারফ হোসেন বলেন, শনিবার চাপাইনবাবগঞ্জ থেকে মাইক্রোবাসটি ঢাকার দিকে যাচ্ছিল। মহাসড়কের কালিহাতী উপজেলার হাতিয়া নামক এলাকায় পৌঁছালে মাইক্রোবাসটিকে পিছন থেকে অপর একটি অজ্ঞাত পরিবহন ধাক্কা দেয়।

এ সময় ঘটনাস্থলে সুশাসনের জন্য নাগরিক-সুজনের চাপাইনবাবগঞ্জ শাখার সভাপতি এডভোকেট সৈয়দ শাহজামাল ও চালক নিহত হন। আহত হন আরো ৩ জন।

তিনি আরো বলেন, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আহতের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে, শুক্রবার রাতে চট্টগ্রামের ডবলমুরিং থানার দনিয়ালাপাড়ায় কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলে মারা গেছেন।

তারা হলেন : মো. সগীর (৪২) ও মো. জোনায়েদ (১২)।

ডবলমুরিং থানার পরিদর্শক (তদন্ত) মো. জহির হোসেন বলেন, মো. সগীর মনসুরাবাদ এলাকায় মুদি দোকানি এবং তার ছেলে জোনায়েদ আগ্রাবাদ গণপূর্ত বিদ্যা নিকেতনের পঞ্চম শ্রেণির ছাত্র।

তিনি আরো বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুমড়ে-মুচড়ে যাওয়া মোটরসাইকেলটি থানায় এনে রাখা হয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ