জেলার খবর

চকবাজার ট্র্যাজেডি নিয়ে ফখরুলের বক্তব্য দায়িত্বজ্ঞানহীন: হাছান

হাছান মাহমুদ
হাছান মাহমুদ

পুরান ঢাকার চকবাজারের আগুন নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য দায়িত্বজ্ঞানহীন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

তিনি বলেন, চকবাজারে অগ্নিকাণ্ডের ঘটনা অত্যন্ত বেদনাদায়ক।

শনিবার সকালে চট্টগ্রামের দেওয়ানজি পুকুরপাড়ের বাসভবনে দুটি কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

এ সময় তথ্যমন্ত্রী অভিযোগ করেন, শোকাহত মানুষ যখন চকবাজারের অগ্নিকাণ্ডে নিহতদের জন্য প্রার্থনা করছেন, তখন বিএনপির উচিত ছিল তাদের সঙ্গে সংহতি প্রকাশ ও সমবেদনা জানানো কিন্তু তা না করে দলটির নেতারা দায়িত্বহীন, অবান্তর ও ভিত্তিহীন বক্তব্য দিয়ে যাচ্ছেন।

মন্ত্রী বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার কথা বলে বিএনপি পাঁচশোর বেশি মানুষকে পেট্রোল বোমা মেরে হত্যা করেছে এবং তিন হাজারেরও বেশি মানুষকে আগুনে ঝলসে দিয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ