জেলার খবর

সাভারে সড়ক দুর্ঘটনায় পুলিশ কর্মকর্তা নিহত

সাভার
সাভার

সাভারের আশুলিয়ায় সড়ক দুর্ঘটনায় সোমবার জসিমউদ্দিন নামে পুলিশের এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মারা গেছেন।

আহত হয়েছেন পুলিশ ভ্যানের চালকসহ তিন পুলিশ সদস্য।

জসিমউদ্দিন মাদারীপুর সদর থানার গ্রামবন্দী গ্রামের মোকছেদ চাপরাশির ছেলে। তিনি ২০১৭ সালে আশুলিয়া থানায় সহকারী উপ পরিদর্শক (এএসআই) হিসেবে যোগদান করেছিলেন। আহতরা হলেন- অনিক, নাজমুল, চালক দুলাল তালুকদার। তারা একই থানায় কর্মরত।

পুলিশ জানায়, সকাল ৭টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নরসিংহপুর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মরাগাঙ এলাকায় টহল দায়িত্ব পালন শেষে প্রিজন ভ্যানে করে আশুলিয়া থানায় ফিরছিলেন এএসআই জসিমউদ্দিন, পুলিশ সদস্য নিজাম, অনিক ও দুলাল তালুকদার। এসময় পুলিশের প্রিজন ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে নরসিংহপুর এলাকায় দাঁড়িয়ে থাকা রডবাহী একটি ট্রাককে ধাক্কা দেয়।

এতে ট্রাকে থাকা রড গাড়ির সামনের সিটে বসা এএসআই জসিমের কপালে ঢুকে যায়। এসময় আহত হন আরো তিন পুলিশ সদস্য। পরে তাদের উদ্ধার করে নিকটস্থ নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হলে দায়িত্বরত চিকিৎসক জসিমউদ্দিনকে মৃত ঘোষণা করেন।

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) জাবেদ মাসুদ বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত এএসআই জসিমউদ্দিনের মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে। এখন মরদেহটি তার পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এ ঘটনায় রডবাহী ট্রাকটি আটক করা হয়েছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ