জেলার খবর

পলাশ আহমেদের দাফন সম্পন্ন

পলাশ আহমেদের দাফন সম্পন্ন
পলাশ আহমেদের দাফন সম্পন্ন

ঢাকা থেকে দুবাইগামী বাংলাদেশ বিমানের ‘ময়ূরপঙ্খি’উড়োজাহাজ ছিনতাইয়ের চেষ্টাকারী নিহত মাহাদি ওরফে মাজিদুল ওরফে পলাশ আহমেদের দাফন সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার সকাল ৯টার দিকে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের পিরোজপুরের দুধঘাটায় নিজ বাড়ির পাশে তাকে দাফন করা হয়।

সোমবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে গিয়ে মরদেহ শনাক্ত করেন নিহত পলাশের বাবা পিয়ার জাহান। শনাক্তের পর যাচাই বাছাই শেষে মরদেহ গ্রহণ করেন তিনি। পরে মরদেহ নিয়ে রাতেই নারায়ণগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা হন পলাশের বাবা।

এর আগে দুপুরে ময়না তদন্ত শেষে পিয়ালের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছিল।

পলাশের বাবা পিয়ার জাহান বলেন, পলাশ আহমেদের মরদেহ গ্রহণ করার আমার কোনো ইচ্ছে ছিল না। প্রশাসন ডাকায় সোমবার রাতে মরদেহ নিতে চট্টগ্রামে যাই। পরে পতেঙ্গা পুলিশের কাছ থেকে মরদেহ নিয়ে মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জে পৌঁছাই। সকাল ৯টার দিকে তাকে দাফন করা হয়।

গত ২৪ ফেব্রুয়ারি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমান ছিনতাইয়ের চেষ্টা করে পলাশ আহমেদ। সেনা বাহিনীর সদস্যরা কমান্ডো অভিযানে তাকে আহত অবস্থায় গ্রেপ্তার করে। পরবর্তীতে পলাশ নিহত হন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ