জেলার খবর

দেওয়ানগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

দেওয়ানগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষ
দেওয়ানগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষ

জামালপুরের দেওয়ানগঞ্জে উপজেলা নির্বাচনের দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে বুধবার সংঘর্ষে আব্দুল খালেক নামে এক যুবলীগ কর্মী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৫ জন।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, দেওয়ানগঞ্জ চুকাইবাড়ি ইউনিয়ন পরিষদের সামনে দুই উপজেলা চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় দুর্বৃত্তের গুলিতে আব্দুল খালেক নামে এক যুবলীগ কর্মী নিহত হন। আহত হন আরো পাঁচজন।

পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়। নিহত আব্দুল খালেক আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সোলাইমান হোসেন সোলাই এর আত্মীয়।

এদিকে, সিরাজগঞ্জের বেলকুচির আজগড়া জামতৈল এলাকায় উপজেলা নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী নুরুল ইসলামের নির্বাচনী ক্যাম্প ও সমর্থকদের বাড়িঘরে ভাঙচুর করা হয়েছে। এ সময় ৫ জন আহত হন।

আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মীর সিরাজুল ইসলামের সমর্থকরা এ হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ