গাজীপুরের ন্যাশনাল পার্ক এলাকায় অভিযান চালিয়ে বুধবার একটি সংঘবদ্ধ ডাকাত দলের ৬ সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, রাতে মহানগরীর ন্যাশনাল পার্কের ৩ নম্বর গেটের ১০০ গজ দক্ষিণে ময়মনসিংহ-ঢাকা মহাসড়কে অভিযান চালানো হয়। এসময় ডাকাতির প্রস্তুতির সময় দেশিয় অস্ত্রসহ ছয় সদস্যকে আটক করা হয়। সংঘবদ্ধ ডাকাতদলের সদস্য বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যা বের কাছে স্বীকার করেছে তারা।
দীর্ঘদিন ধরে তারা গাজীপুরের বিভিন্ন জায়গায় সাধারন পথচারী, বাসযাত্রী, মোটর সাইকেল আরোহীদের মারধর ও অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে ডাকাতি করে আসছিলো বলে র্যা বকে জানিয়েছে আটককৃতরা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: