জেলার খবর

বিএনপি নির্বাচনে এলে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতো: কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি নির্বাচনে বিএনপির অংশ নিলে নির্বাচন আরো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতো বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে নির্মাণাধীন দ্বিতীয় মেঘনা সেতু ও দ্বিতীয় কাঁচপুর সেতুর নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শনে গিয়ে এ কথা বলেন মন্ত্রী।

তিনি বলেন, সিটি নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ না হলেও শান্তিপূর্ণ হয়েছে।

এ সময় তিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে রাজনীতি না করতে মির্জা ফখরুলসহ দলটির অন্য নেতাদের প্রতি আহ্বান জানান।

মেঘনা ও গোমতী সেতুর কাজ পর্যায়ক্রমে এপ্রিল ও মে মাসে শেষ করে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করবেন বলেও এসময় আশা প্রকাশ করেন ওবায়দুল কাদের।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ