নড়াইলের লোহাগড়ায় ও নারায়ণগঞ্জের ফতুল্লায় শুক্রবার সড়ক দুর্ঘটনায় ২ জন মারা গেছেন।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, সকালে ইঞ্চিনচালিত জেএসএতে করে আলমগীর নামের এক ব্যক্তি নিজ বাড়ি থেকে লোহাগড়া যাচ্ছিলেন। সকাল দশটার দিকে যানটি লোহাগড়া-মহাজন সড়কের দিঘলিয়া এলাকায় পৌঁছলে ইট বোঝাই ট্রলিকে সাইড দিতে গেলে আলমগীর ছিটকে পড়ে যান। এ সময় ট্রলিটি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি।
এদিকে, সকালে নারায়ণগঞ্জের ফতুল্লায় ট্রাকের চাপায় একজনের মৃত্যু হয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: