জেলার খবর

ঈশ্বরদীতে গণপিটুনিতে একজন নিহত

পাবনা
পাবনা

পাবনার ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ইউনিয়নে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ডাকাতির সময় গণপিটুনিতে একজন নিহত হয়েছেন।

শুক্রবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার মুলাডুলি ইউনিয়নের প্রতিরাজপুরে তারা মালিথার বাড়িতে এ ঘটনা ঘটে। তবে তার নাম-পরিচয় জানা যায়নি।

মুলাডুলি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সেলিম মালিথা জানান, শুক্রবার দিবাগত রাতে পাঁচ-ছয় জনের একটি ডাকাত দল গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে মুলাডুলি ইউনিয়নের প্রতিরাজপুরে আওয়ামী লীগ নেতা তারা মালিথার বাড়িতে ঢুকে ডাকাতির চেষ্টা চালায়। এ সময় বাড়ির মালিকের চিৎকারে এলাকাবাসী ডাকাতদের ধাওয়া করলে অন্যরা পালিয়ে গেলেও একজনকে আটক করা হয়। এলাকাবাসী তাকে গণপিটুনি দিলে গুরুতর আহত হন তিনি।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত ডাকাতকে উদ্ধার করে ঈশ্বরদী সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মুলাডুলি ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য তারা মালিথা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ও মেডিকেল অফিসার আবদুল্লাহ আল মাহমুদ বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকী বলেন, এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ