মেহেরপুরের গাংনীতে দু'দল মাদকব্যবসায়ীর মধ্যে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছে বলে দাবি করেছে পুলিশ।
রোববার দিবাগত রাত আড়াইটার দিকে গাংনী উপজেলার সীমান্তবর্তী কাজীপুরের মুন্সীপাড়া স্লুইসগেট এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, দুদল মাদকব্যবসায়ীর মধ্যে গোলাগুলির খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ একজনের মরদেহ উদ্ধার করা হয়।
পরে এলাকাবাসির সহায়তায় তার পরিচয় নিশ্চিত হয় পুলিশ।
তারা জানায়, নিহত সাজু এলাকার শীর্ষ মাদকব্যবসায়ী। তার বিরুদ্ধে গাংনী থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: