সাভার ও নারায়ণগঞ্জে আলাদা সড়ক দুর্ঘটনায় দুই জন মারা গেছেন।
পুলিশ জানিয়েছে, বুধবার রাত ৩টার দিকে সাভারের আমিনবাজার ভাঙা ব্রিজের কাছে কাঁচামাল বোঝাই মিরপুরগামী একটি পিকআপ ভ্যান উল্টে চালক মঈনুদ্দিন আহত হন।
পথচারীরা মঈনুদ্দিনকে উদ্ধার করে ঢকা মেডিকেলে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, নারায়ণগঞ্জের ফতুল্লায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ট্রাক চাপায় অজ্ঞাতনামা মোটরসাইকেলের এক আরোহী মারা গেছেন।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: