জেলার খবর

রাঙামাটিতে ইউপিডিএফ নেতা খুন

 রাঙামাটিতে ইউপিডিএফ নেতা খুন
রাঙামাটিতে ইউপিডিএফ নেতা খুন

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় দৃর্বত্তের গুলিতে পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক দল ইউপিডিবেফের এক নেতা নিহত হয়েছেন।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বাঘাইছড়ির বঙ্গলতলী ইউনিয়নের করেঙ্গাতলী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ইউপিডিএফের ইউনিয়ন সংগঠক উদয় বিকাশ চাকমা ওরফে চিক্কোধন।

এ ঘটনার জন্য ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) তাদের প্রতিপক্ষ জনসংহতি সমিতিকে (এমএন লারমা) দায়ী করেছে।

তবে জনসংহতি সমিতি (লারমা) এ অভিযোগ অস্বীকার করেছে।

স্থানীয় ও থানা-পুলিশ সূত্র জানায়, উদয় বিকাশ চাকমা আজ করেঙ্গাতলী বাজার এলাকার একটি চায়ের দোকানে বসেছিলেন। এমন সময় সাত থেকে আটজন অস্ত্রধারী এসে তাকে ঘিরে ফেলে ব্রাশফায়ার করে। উদয় বিকাশ ঘটনাস্থলেই মারা যান। এরপর অস্ত্রধারীরা পালিয়ে যায়।

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল মনজুর ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এ ঘটনার পর ইউপিডিএফের বাঘাইছড়ি ইউনিট প্রধান জুয়েল চাকমা বলেন, আমাদের কর্মীকে জনসংহতি সমিতির (এমএন লারমা) সশস্ত্র কর্মীরা হত্যা করেছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই এবং অপরাধীদের চিহ্নিত করে তাদের বিচারের দাবি করছি।

তবে জনসংহতি সমিতির (এমএন লারমা) কেন্দ্রীয় সহ তথ্য ও প্রচার সম্পাদক প্রশান্ত চাকমা এ অভিযোগ অস্বীকার করে বলেন, এ ঘটনায় আমাদের জড়িত থাকার প্রশ্নই ওঠে না— ইউপিডিএফের বিরোধের ফলে এ ঘটনা ঘটতে পারে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ