জেলার খবর

টেকনাফে বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

টেকনাফে বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধ’
টেকনাফে বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধ’

কক্সবাজারের টেকনাফের খানকার ডেইল গ্রামের মেহেদীর লবণ প্রজেক্ট এলাকায় বৃহস্পতিবার বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নূরুল ইসলাম নামের একজন মারা গেছেন।

টেকনাফ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর শরীফুল ইসলাম জোমাদ্দার বলেন, ইয়াবার চালান আসার গোপন খবরে বিজিবির ব্যাটলিয়ান-২ এর নায়েক সুবেদার মো. শাহ আলমের নেতৃত্বে একটি টহলদল টেকনাফের খানকার ডেইল গ্রামে অভিযানে যায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে ইয়াবা পাচারকারীরা গুলি করা শুরু করে। আত্মরক্ষার্থে বিজিবিও গুলি চালায়। গোলাগুলির ঘটনায় বিজিবির এক সদস্য আহত হয়েছেন।

পরে সেখানে তল্লাশি চালিয়ে গুলিবিদ্ধ অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তিকে পুলিশের সহায়তায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরে ঘটনাস্থল থেকে ৭ হাজার পিস ইয়াবা ও দুইটি ধারালো কিরিচ উদ্ধার করা হয়। পরে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ