জেলার খবর

মেহেরপুরে মাদক চোরাকারবারি মধ্যে গোলাগুলি নিহত ১

মেহেরপুরে মাদক চোরাকারবারি মধ্যে গোলাগুলি নিহত ১
মেহেরপুরে মাদক চোরাকারবারি মধ্যে গোলাগুলি নিহত ১

মেহেরপুরের গাংনী উপজেলায় দুই দল মাদক চোরাকারবারির গোলাগুলিতে বুদু আলী (৩০) নামে একজন নিহত হয়েছেন।

পরিবারের দাবি, চার দিন আগে ডিবি পরিচয়ে বাড়ি থেকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল তাকে।

বুদু আলী (৩০) গাংনী উপজেলার পীরতলা গ্রামের মৃত জোয়াদ আলীর ছেলে।

গাংনী থানার ওসি হরেন্দ্র নাথ সরকার বলেন, বুদু মাদক কেনাবেচায় জড়িত ছিলেন এবং তার বিরুদ্ধে থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে।

বুদুকে গ্রেপ্তার করার কথা অস্বীকার করেছে গাংনীর পুলিশ।

ওসি হরেন্দ্র নাথ বলেন, রোববার রাত সাড়ে ৩টার দিকে উপজেলার হাড়াভাঙ্গা গ্রামে গোলাগুলির খবর পেয়ে পীরতলা পুলিশ ক্যাম্পের একটি টহল দল সেখানে যায়। সেখানে গুলিবিদ্ধ অবস্থায় বুদুকে পড়ে থাকতে দেখা যায়।

ওসি জানান, বুদুকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, ঘটনাস্থল থেকে এক কেজি গাঁজা, ২০ বোতল ফেনসিডিল ও একটি ওয়ান শুটারগান উদ্ধার করেছে পুলিশ।

মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে বুদুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।

বুদুর স্ত্রী হুসনে আরা জানান, মাদক সেবনের অভিযোগে এক মামলায় বেশ কিছুদিন কারাগারে থাকার পর সম্প্রতি জামিনে মুক্তি পেয়ে বাড়ি ফেরেন তার স্বামী।

তিনি বলেন, এরপর গত শুক্রবার একদল লোক এসে ডিবি পুলিশ পরিচয় দিয়ে বুদুকে বাড়ি থেকে ধরে নিয়ে যায়।

তার দাবি, বুদু মাদকের কারবারে জাড়িত ছিলেন না। ধরে নিয়ে যাওয়ার পর তারা থানায় যোগাযোগ করলেও সেখানে তিনি স্বামীর খোঁজ পাননি।

হুসনে আরার অভিযোগের বিষয়ে যোগাযোগ করা হলে গাংনী থানার ওসি হরেন্দ্র নাথ সরকার দাবি করেন, বুদুকে পুলিশ গ্রেপ্তার করেনি, তার খোঁজে কেউ থানাতেও যায়নি।

জেলা গোয়েন্দা পুলিশের কেউ এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ