রাঙামাটির বিলাইছড়ি উপজেলার আলিখ্যং এলাকায় মঙ্গলবার দুর্বৃত্তদের গুলিতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুরেজ কান্তি তংচংগ্যা নিহত হয়েছেন।
বিলাইছড়ি থানার ওসি পারভেজ আলী সাংবাদিকদের বলেন, বিলাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুরেজ কান্তি তংচংগ্যা উপজেলার ফারুয়া ইউনিয়নের নিজ এলাকায় নির্বাচনী কাজ শেষে সকাল ৯টার দিকে নৌকায় করে ৫-৬ জন সঙ্গীকে সাথে নিয়ে বিলাইছড়ি উপজেলা সদরে ফিরছিলেন। অলিখ্যং এলাকায় পৌঁছলে দুর্বৃত্তরা সুরেজ কান্তি তংচংগ্যাকে নৌকা থেকে নিয়ে গিয়ে গুলি করে পালিয়ে যায়।
পরে গুলিবিদ্ধ অবস্থায় বিলাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে সুরেজ কান্তি তংচংগ্যা মারা যান।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: