জেলার খবর

রাঙামাটিতে আ’লীগ নেতা হত্যার প্রতিবাদে উপজেলায় অবরোধ চলছে

রাঙামাটিতে আ’লীগ নেতা হত্যার প্রতিবাদে উপজেলায় অবরোধ
রাঙামাটিতে আ’লীগ নেতা হত্যার প্রতিবাদে উপজেলায় অবরোধ

পার্বত্য জেলা রাঙামাটির বিলাইছড়িতে আওয়ামী লীগ নেতা সুরেশ তঞ্চঙ্গ্যাকে হত্যার প্রতিবাদে বুধবার উপজেলায় ৪৮ ঘণ্টার সড়ক অবরোধ চলছে।

এদিকে, বাঘাইছড়ি উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে নিহত সাত ভোটকর্মীর দাফন ও শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

অবরোধের কারণে সকাল থেকে বিলাইছড়ি উপজেলার সব দোকানপাট বন্ধ রয়েছে। কোনও ধরনের যানবাহন চলছে না।

বিলাইছড়ি, বাঘাইছড়িসহ পুরো রাঙামাটিতেই রয়েছে থমথমে পরিস্থিতি।

সন্ত্রাসীদের ধরতে যৌথ বাহিনীর অভিযান চলছে।

গত সোমবার বাঘাইছড়ি উপজেলা নির্বাচন শেষে নির্বাচনী সরঞ্জাম নিয়ে ফেরার পথে 'নয় কিলোমিটার' নামক স্থানে দুর্বৃত্তরা নির্বাচনী কর্মীদের ওপর নির্বিচারে গুলি চালায়।

এতে ঘটনাস্থলেই প্রিজাইডিং অফিসারসহ ৬ জন নিহত হন। পরে হাসপাতালে নেয়া পথে একজন ও গতকাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো একজন মারা যান।

এদিকে, মঙ্গলবার সকালে বিলাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুরেশ কান্তি তঞ্চঙ্গ্যাকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ