জেলার খবর

বেনাপোলে পিকআপের চাপায় একছাত্রীর পা বিচ্ছিন্ন

যশোর
যশোর

যশোর-বেনাপোল মহাসড়কের নাভারণে স্কুলে যাওয়ার পথে পিকআপ ভ্যানের চাপায় ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীর পা বিচ্ছিন্ন হওয়ার ঘটনায় প্রতিবাদে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেয়।

এ সময় যশোর-বেনাপোল মহাসড়ক অবরোধ করে রাখে তারা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯ টার দিকে রিকশা ভ্যানে করে স্কুলে যাচ্ছিল তিন শিক্ষার্থী। যশোর-বেনাপোল মহাসড়কের নাভারনে স্কুলের সামনে পৌঁছালে একটি দ্রুতগামী পিকআপ রিকশা ভ্যানটিকে ধাক্কা দেয়।

এতে শিক্ষার্থীরা ছিটকে পড়লে পিকআপের চাকায় নিপা নামে ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীর পা বিচ্ছিন্ন হয়ে যায়।

এ খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ শিক্ষার্থী ও এলাকাবাসী যশোর-বেনাপোল মহাসড়ক অবরোধ করে।

পরে তারা পিকআপটিতে আগুন ধরিয়ে দেয়। বেশ কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় যশোর-বেনাপোল মহাসড়কের যান চলাচল।

পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বেলা সাড়ে ১১ টার পর যশোর-বেনাপোল মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

এদিকে, গোপালগঞ্জে রেল ক্রসিং থেকে ৩ মোটরসাইকেল আরোহীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

পুলিশ ধারণা করছে, মঙ্গলবার গভীর রাতে কোনো এক সময় মোটরসাইকেলে করে ভেন্নাবাড়ি রেল ক্রসিং পার হওয়ার সময় তারা ট্রেনের নিচে কাটা পড়েন। ভোর ছয়টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।

নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- রাজু শিকদার ও তানভীর চৌধুরী।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ