জেলার খবর

সড়ক দুর্ঘটনায় বিভিন্ন স্থানে স্কুল-কলেজ শিক্ষার্থীর মৃত্যু

সড়ক দুর্ঘটনায় বিভিন্ন স্থানে স্কুল-কলেজ শিক্ষার্থীর মৃত্যু
সড়ক দুর্ঘটনায় বিভিন্ন স্থানে স্কুল-কলেজ শিক্ষার্থীর মৃত্যু

সড়ক দুর্ঘটনায় বৃহস্পতিবারও দেশের বিভিন্ন জায়গায় ৩ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে।

সিরাজগঞ্জে কাভার্ডভ্যান চাপায় এক কলেজছাত্র নিহত হয়েছেন। প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। এদিকে খুলনার রূপসায় ট্রলির চাপায় প্রথম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

সকাল সাড়ে ৭টার দিকে সিরাজগঞ্জের ভদ্রঘাট এলাকায় সিরাজগঞ্জ-নকলা সড়কে কাভার্ডভ্যানের চাপায় হৃদয় নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হন আরো দুইজন।

এর পরপরই কাভার্ডভ্যানটিতে আগুন ধরিয়ে দেন বিক্ষুব্ধ এলাকাবাসি। পরে তারা সিরাজগঞ্জ-নকলা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

দেড় ঘণ্টা পর পুলিশ ও স্থানীয় প্রশাসন গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এদিকে, খুলনার রূপসা উপজেলার আনন্দনগর গ্রামে ট্রলির চাপায় প্রথম শ্রেণীর ছাত্রীর মৃত্যু হয়েছে।

এছাড়া নাটোরে ট্রাক্টরের ধাক্কায় রফিকুল ইসলাম নামে এক অটোরিকসা চালক মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন অটোরিকসার আরো দুই যাত্রী।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ