কারিগরি ত্রুটির কারণে পদ্মা সেতুতে নবম স্প্যান বসানোর কাজ স্থগিত করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে জাজিরা প্রান্তে স্প্যানটি বসানোর কাজ শুরু হলেও কারিগরি ত্রুটির কারণে দুপুরের দিকে কাজটি স্থগিত করা হয়।
সকাল থেকে জাজিরা প্রান্তে স্প্যানটি বসানোর কাজ শুরু হয়।
সেতুর ৩৪ ও ৩৫ নম্বর পিলারের ওপর স্প্যানটি বসানো হচ্ছে। এটি বসানো হলে জাজিরাপ্রান্তে ১২০০ মিটার ও মাওয়াপ্রান্তে ১৫০ মিটার, সব মিলিয়ে ১৩৫০ মিটার সেতু দৃশ্যমান হবে।
গতকাল মুন্সীগঞ্জের মাওয়া কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে শরীয়তপুরের জাজিরা পৌঁছে পদ্মা সেতুর নবম স্প্যান।
১৫০ মিটার দৈর্ঘ্য ও ৩ হাজার ১৪০ টন ওজনের স্প্যানটি নিয়ে জাজিরার যায় ক্রেন 'তিয়াই ই'।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: