চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় স্ত্রীকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যা করেছে তার স্বামী।
পুলিশ জানিয়েছে, উপজেলার বড় বোয়ালিয়া গ্রামে পারিবারিক কলহের জের ধরে বুধবার রাত ১০টার দিকে স্থানীয় ইবাদত হোসেন তার স্ত্রী জাহানারা খাতুন কে কুপিয়ে হত্যা করে।
এরপর তিনি ঘরে গিয়ে আত্মহত্যা করেন।
রাত একটার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে।
ময়নাতদন্তের জন্য মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: