বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের তিন সড়ক এলাকায় ঢাকা-জয়দেবপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে তিন সড়ক এলাকায় ঢাকা-জয়দেবপুর সড়কে নেমে আসে এন্ট্রামেক্স পোশাক কারখানার শ্রমিকরা।
পুলিশ শ্রমিকদের সরে যেতে বললেও তারা সড়কে বসে পড়ে অবরোধ করেন।
এতে চান্দনা চৌরাস্তা থেকে শহরের শিববাড়ি মোড় পর্যন্ত এলাকায় সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।
এতে সাধারণ মানুষ ও স্কুল শিক্ষার্থীরা চরম দুর্ভোগে পড়েন।
দুপুর দেড়টার দিকে শ্রমিকরা সড়ক থেকে ওঠে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।
এখনো বিভিন্ন জায়গায় বিক্ষোভ করছেন শ্রমিকরা।
তাদের অভিযোগ, গত তিন মাস ধরে বকেয়া বেতনের আশ্বাস দিলেও মালিকপক্ষ তা দিচ্ছে না।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: