জেলার খবর

চালক-হেলপার আটক

সিলেটে চলন্ত বাস থেকে ফেলে শিক্ষার্থী হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ

 সিলেটে চলন্ত বাস থেকে ফেলে শিক্ষার্থী হত্যা
সিলেটে চলন্ত বাস থেকে ফেলে শিক্ষার্থী হত্যা

চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ওয়াসিম হত্যার ঘটনায় বাসের চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ।

এদিকে, হত্যার বিচারের দাবিতে ক্ষুব্ধ শিক্ষার্থীরা শহরের রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছে।স্থগিত রয়েছে বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা।

শনিবার রাত সাড়ে ১১টার দিকে দক্ষিণ সুরমার কদমতলী বাস টার্মিনাল থেকে ঘাতক বাসের চালক জুয়েল আহমেদকে আটক করে পুলিশ।

অন্যদিকে ওয়াসিমকে বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে হত্যার দায়ে হেলপার মাসুক আলীকেও আটক করা হয়েছে। গোপন খবরের ভিত্তিতে মোবাইল ফোন ট্র্যাকিং করে শনিবার রাত ২টার দিকে সুনামগঞ্জের ছাতক উপজেলার সিংচাপইড় গ্রামে মাসুকের শ্বশুর বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ।

এদিকে, ওয়াসিম হত্যার ঘটনায় ক্ষুব্ধ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। হত্যার বিচারের দাবিতে সকালে শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে মিছিল করে শহরের চৌহাট্টায় যায়। তাদের সঙ্গে যোগ দিয়েছেন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা স্থগিত করেছে কর্তৃপক্ষ।

এদিকে, ওয়াসিমের মরদেহ পরিবারের সদস্যদের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই শনিবার রাতে তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নিহতের নিজ গ্রাম বাড়াউরায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ