জেলার খবর

সড়ক দুর্ঘটনায় সংগীতশিল্পী খুরশিদ আলম আহত

 সড়ক দুর্ঘটনায় সংগীতশিল্পী খুরশিদ আলম আহত
সড়ক দুর্ঘটনায় সংগীতশিল্পী খুরশিদ আলম আহত

ট্রাকের ধাক্কায় প্রাইভেট কারে থাকা একুশে পদকপ্রাপ্ত সংগীতশিল্পী খুরশিদ আলম আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

বগুড়া শহরের চারমাথা এলাকায় ট্রাকের ধাক্কায় প্রাইভেট কারে থাকা একুশে পদকপ্রাপ্ত সংগীতশিল্পী খুরশিদ আলম আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

গতকাল শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে বগুড়া শহরের চারমাথা এলাকায় তার প্রাইভেট কারটিকে ধাক্কায় দেয় একটি ট্রাক।

এ সময় দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়, এতে তিনি আহত হন।

বগুড়া শহর থেকে ঢাকা-রংপুর মহাসড়ক দিয়ে স্থানীয় হোটেলে ফিরছিলেন তিনি। তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

জয়পুরহাটের কৃতী সন্তান জনপ্রিয় কণ্ঠশিল্পী খুরশীদ আলম বগুড়ার সংগঠন জয়পুরহাট কল্যাণ ট্রাস্টের এক সম্মাননা অনুষ্ঠানে যোগ দিতে গতকাল বগুড়ায় যান। সেখানে মম ইন নামের একটি পাঁচ তারকা হোটেলে ছিলেন তিনি।

রাতে খাবার খেতে গাড়ি নিয়ে শহরের দিকে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে একটি ট্রাক তার প্রাইভেট কারকে সামনে থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ট্রাকের ধাক্কায় শিল্পীর গাড়িটি দুমড়েমুচড়ে যায়। তার মাথা ও মুখে আঘাত লেগেছে আর দাঁত ভেঙে গেছে।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল গোলাম রসুল বলেন, প্রথমে তাঁর সিটিস্ক্যান করার পর অবস্থা বুঝে ব্যবস্থা নেয়া হবে।

তাকে ঢাকায় পাঠানোর ব্যবস্থা হবে। তাঁর চিকিৎসায় সাত সদস্যের বোর্ড গঠন করা হয়েছে।

নিউরোসার্জারি বিভাগের প্রধান সুশান্ত কুমার বলেন, মাথায় রক্তক্ষরণ নেই। দাঁত ভেঙে গেছে ।

বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী বলেন, ঘটনা জানার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে, ট্রাকচালককে আটকের চেষ্টা চলছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ