কক্সবাজারের টেকনাফে পুলিশ ও বিজিবির সঙ্গে আলাদা ‘বন্দুকযদ্ধে’ একরোহিঙ্গা নারীসহ তিনজন নিহত হয়েছেন। তারা প্রত্যেকেই ইয়াবা ব্যবসায়ী বলে দাবি আইনশৃঙ্খলা বাহিনীর।
রেববার রাতে একদল ইয়াবা কারবারি টেকনাফের মৌলভীবাজার এলাকায় ইয়াবা বিক্রি করছিলো। খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এসময় পুলিশকে লক্ষ্য করে ইয়াবা ব্যবসায়ীরা গুলি চালায়।
আত্মরক্ষায় পাল্টা গুলি ছোঁড়ে পুলিশ। বন্দুকযুদ্ধের একপর্যায়ে ইয়াবা কারবারিরা পিছু হটলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় দুই জনকে উদ্ধার করে পুলিশ। তাদের প্রথমে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এদিকে, ভোরে টেকনাফের দমদমিয়া এমরখাল নাফনদী এলাকায় টহলে বের হন বিজিবি সদস্যরা। এসময় কিছু লোক মিয়ানমার থেকে ওমরখাল পয়েন্ট দিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবি তাদের থামার সঙ্কেত দেয়। কিন্তু তারা সঙ্কেত অমান্য করে বিজিবির ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় এবং গুলি বর্ষণ করে। বিজিবিও পাল্টা গুলি চালায়। প্রায় ১৫ মিনিটের বন্দুকযুদ্ধ শেষে এক নারী মরদেহ উদ্ধার করে।