জেলার খবর

মেঘনায় ট্রলারডুবি: নারী আনসারের মরদেহ উদ্ধার

মেঘনায় ট্রলারডুবি
মেঘনায় ট্রলারডুবি

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের চর হোগলা থেকে নির্বাচনী সরঞ্জাম নিয়ে ফেরার পথে মেঘনা নদীতে ট্রলার ডুবির ঘটনায় এক নারী আনসার সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন আরো দুই জন।

তারা হলেন- ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের মেঘনা শাখার ব্যবস্থাপক বোরহান উদ্দিন এবং নারায়ণগঞ্জ ট্রাফিক পুলিশের এটিএসআই মো. সেলিম।

নিখোঁজদের সন্ধানে সকালে আবারো শুরু হয় উদ্ধারকাজ। মুন্সীগঞ্জের পাশের চরহোগলার কাছে ইসমানিরচর এলাকা থেকে আনসার সদস্য রিতা আক্তারের মৃতদেহ উদ্ধার করা হয়। নৌপুলিশ, থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটিএ'র ডুবুরিদল নিখোঁজদের উদ্ধারে অভিযান চালিয়ে যাচ্ছেন।

ভোটগ্রহণ শেষে রোববার সন্ধ্যার দিকে নির্বাচনী সরঞ্জাম নিয়ে সহকারি প্রিজাইডিং অফিসার, পুলিশ ও আনসার সদস্যদের নিয়ে বৈদ্যেরবাজার যাওয়ার পথে ট্রলারটি মেঘনা নদীর চর কিশোরগঞ্জ এলাকায় ঝড়ের কবলে পড়ে।

খবর পেয়ে কোষ্ট কার্ড ও নৌ পুলিশ সদস্যরা উদ্ধার উদ্ধার কাজ শুরু করে। তারা ১৬ জনকে জীবিত উদ্ধার করে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ